আবুধাবিতে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ১৪৪ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভার শেষে বাংলাদেশ তুলেছে ২ উইকেটে ৫১ রান।
উদ্বোধনী জুটিতে বাংলাদেশ তোলে ২৪ রান। ব্যক্তিগত ১৯ রানে পারভেজ হোসেন ইমন আউট হলে জুটি ভাঙে। আউটের আগে ২০২৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ২৩তম ছক্কাটি মারেন পারভেজ। এর ২ বল পরই আরেকটি ছক্কা মারতে গিয়ে আউট হন তিনি। ওই ছক্কায় এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে তানজিদ হাসানের পাশে বসেন পারভেজ।
পরে ষষ্ঠ ওভারের চতুর্থ বলে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিমও। পেসার আতিক ইকবালের বলে মিড অফ থেকে পেছনে দৌড়ে ক্যাচটি নিয়েছেন নিজাকাত। তানজিদ ফেরেন ১ চারে ১৮ বলে ১৪ রান করে।