ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাস সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভরাডুবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ ।

ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, বেশ কয়েকদিন থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে নির্মাণকাজ চলছে। এ কারণে মহাসড়কের এক পাশ বন্ধ থাকায় অপর পাশ দিয়ে যান চলাচল করছে। শনিবার সকালে নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে বিপরীতদিক থেকে আসা ঢাকাগামী একটি বাসের সংর্ঘষ হয়। এতে গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে নেওয়ার পর আহত দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হতাহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।