‘ক্ষমতায় গেলে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে জামায়াত’

ক্ষমতায় গেলে জামায়াত একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদে সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন

তিনি বলেন, ক্ষমতায় গেলে আমরা দল-মত,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের জনগণ সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে। এই পরিবেশে জনগণ তার ভোট দিতে পারবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয় একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত উপজেলা দায়িত্বশীল সমাবেশে মাওলানা মমতাজ উদ্দিন এ সব কথা বলেন।   

জুলাই সদনের ভিত্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছের দাবি জানিয়ে তিনি বলেন,অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। একই সঙ্গে জুলাইয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে।

নির্বাচন নিয়ে তিনি বলেন, জনগণ মুক্ত চিন্তায় ভোট দিতে চায়। পি আর পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু ভোট দানের ব্যবস্থাসহ বৈষম্যহীন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে।

এ সময় তিনি সরকারকে জাতীয় পার্টির বিরুদ্ধে শক্ত অবস্থানে কথা মনে করিয়ে দিয়ে বলেন,  ফ্যাসীবাদকে প্রতিষ্ঠা করতে জাতীয় পার্টি প্রধান সহায়ক ভূমিকা পালন করেছে।

সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহিম হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- ফুলছড়ি সাঘাটা কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য গাইবান্ধা জেলা আমির মো.আব্দুল করিম, জেলা নায়েবে আমির ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালক মাওলানা জহুরুল হক সরকার প্রমুখ।