আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

পল্লী কর্ম সহায়তা ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় গিয়ে তিনি ভবনটি উদ্বোধন করেন।

এসময় দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।