নবীনগরে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে দুলাল মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের শ্যালিকা ঝরনা বেগম গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নবীনগর টু রাধিকা সড়কের শিবপুর কলেজ মোড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আলিয়া বাজার এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে এবং আহত ঝরনা বেগম বিজয়নগর উপজেলার কচুয়া মোড়া গ্রামের মো. বাদল মিয়ার স্ত্রী।  

বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম। 

জানা যায়, শনিবার রাতে শিবপুর কলেজ মোড়ে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। স্থানীয় লোকজন ঝরনা বেগমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন।  

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম এ ব্যাপারে জানান, মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও একজন গুরতর আহত হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং নিয়তের মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া হয়েছে।  

উল্লেখ, এলাকাবাসী জানান, এ রোডে সম্প্রতি এত দুর্ঘটনা আর কোন রোডে ঘটেনি, অহরহ এবং দুর্ঘটনা যারা নিত্য সঙ্গী। ৩৬ কিলোমিটার রাস্তায় রয়েছে অসংখ্য বাঁকে বাঁকে রাস্তা, যার ফলে সহজে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালকগন, তাছাড়া বেপরোয়া মটরযানসহ নেই কোন সুনির্দিষ্ট নিয়ম নীতি। বিগত ১ মাসে ১৩টির বেশি ছোট বড় দুর্ঘটনার মত ঘটনা ঘটেছে।