নেত্রকোনার পূর্বধলায় মেয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভিতরগাঁও এলাকায় পূর্বধলার জারিয়া-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী (৭৫) জারিয়া ইউনিয়নের বারহা উত্তরপাড়া গ্রামের বাসিন্দানেত্রকোনা প্রতিনিধি। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ও বধির ছিলেন।
পূর্বধলা রেল স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম বলেন, সকালে মেয়ের বাড়ি যাওয়ার সময় ভিতরগাঁও এলাকায় রেললাইন পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতার হোসেন জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।