৯ বছর পর জ্যামাইকার অ্যাথলিটকে বিশ্বসেরা হতে দেখলেন উসাইন বোল্ট

২০১৫ সালে নিজে বিশ্বের দ্রুততম মানব হয়েছিলেন উসাইন বোল্ট। ৯ বছর পর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামের দর্শক গ্যালারি থেকে স্বদেশী একজনকে বিশ্বসেরা হতে দেখলেন ইতিহাস সেরা এই অ্যাথলিট। 

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বিশ্ব অ্যাথলেটক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্ট জিতেছেন জ্যামাইকার ওবলিক সেভিল। দ্বিতীয়ও হয়েছেন আরেক জ্যামাইকান- কিশান টমসন। ওবলিক সময় নিয়েছেন ৯.৭৭ সেকেন্ড। আর টমসন দ্বিতীয় হয়েছেন ৯.৮২ সেকেন্ড। গতবারের চ্যাম্পিয়ন ও অলিম্পিক স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস ৯.৮৯ সেকেন্ড সম?য নিয়ে হয়েছেন তৃতীয়। 

সবার আগে ওবলিক সেভিল (বায়ে), নোয়াহ লাইলস (তৃতীয়) এবং কিশান টমসন (ডানে)। ছবি: এক্স