চন্দনাইশে শঙ্খ নদী থেকে এক পাহাড়ি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে শঙ্খনদীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে দেহের অবয়ব দেখে মনে হচ্ছে পাহাড়ি । মরদেহটি ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’