আইফোন এয়ারের কারিগর

বাজারে এসেছে  আইফোন ১৭-এর চারটি মডেল। তার মধ্যেই একটি  আইফোন এয়ার। টাইটেনিয়ামে মোড়া এই ফোন এখনো পর্যন্ত সব থেকে পাতলা আইফোন। বাংলাদেশি আবিদুর চৌধুরীর ডিজাইন করা এই ফোনের চেহারা মুগ্ধ করেছে প্রযুক্তি দুনিয়াকে।

আবিদুরের জন্ম হয়েছে লন্ডনে। সেখানেই পড়াশোনা। লাফবরো বিশ্ববিদ্যালয় থেকে প্রোডাক্ট ডিজাইন ও টেকনোলজিতে স্নাতক তিনি। অর্জন রয়েছে জেসম ডাইসন ফাউন্ডেশন বুরসারি, হাবস স্টুডেন্ট গ্রান্ট-সহ একাধিক সম্মান। ২০১৬ সালে ‘প্লাগ অ্যান্ড প্লে’ ডিজাইনের জন্য পান রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড। কেমব্রিজ কনসালট্যান্টস ও কারভেন্টায় ইন্টার্নশিপ করেন তিনি। তারপর দীর্ঘদিন কাজ করেছেন ডিজাইনার হিসেবে। ২০১৮ সালে নিজের কনসালট্যান্সি শুরু করেন। ২০১৯ সালে অ্যাপলে যোগ দেন। বসবাস করেন সানফ্রান্সিসকোতে।

আইফোন এয়ারের ফিচার

ডিসপ্লে ৬.৫ ইঞ্চি

প্রসেসর অ্যাপল এ১৯ প্রো

র‌্যাম ১২ জিবি/ ইন্টারনাল স্টোরেজ ২৫৬/৫১২ জিবি, ১ টিবি

ক্যামেরা ৪৮ এমপি++১৮ এমপি

ব্যাটারি ৩১৪৯ সঅয

ওজন ১৬৫ গ্রাম

দাম ১,১৯,৯০০ টাকা থেকে শুরু