আগামী মাসেই শেষ হবে বলিউড তারকা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে, এই ছবির পরই রণবীর ক্যামেরার সামনে দাঁড়াবেন বলিউডের আইকনিক ফ্র্যাঞ্চাইজি ‘ডন ৩’-এর জন্য। যেখানে তাকে দেখা যাবে জেমস বন্ড-এর আইকনিক রূপে।
জানা গেছে, আগামী ১৫ অক্টোবর ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং শেষ করবেন রণবীর। এরপরই তিনি ‘ডন ৩’-এর জন্য প্রস্তুতি শুরু করবেন এবং আগামী বছরের জানুয়ারি মাস থেকে ফারহান আখতার পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হবে।
আরও জানা গেছে, ‘ডন ৩’ সিনেমায় রণবীরকে একেবারে ভিন্ন স্টাইলে উপস্থাপন করা হবে। এই সিনেমায় তার চরিত্রটি অনেকটা জেমস বন্ডের আদলে তৈরি করা হচ্ছে, যা দর্শকদের জন্য এক বড় চমক হতে যাচ্ছে। এই সিনেমায় রণবীরের বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী কৃতি শ্যাননকে।