অনেক আলোচনার সৃষ্টি করে জাকের আলী আন্তর্জাতিক ক্রিকেটে এলেও তিনি নিজেকে প্রমাণ করতে পারছেন না। ‘হার্ডহিটার’ হিসেবে তার পরিচতি থাকলেও বাস্তবে হাতে শট খুবই কম। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বারবার মুখ থুবড়ে পড়েছেন। গতকাল আফগানিস্তানের বিপক্ষে তার পারফর্মেন্স দেখে সমালোচনায় সরব হয়েছেন মিসবাহ উল হক।
আবুধাবিত গতকাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। সুপার ফোর এখনো নিশ্চিত হয়নি। আগে ব্যাট করে বাংলাদেশের তোলা ৫ উইকেটে ১৫৪ রানে জাকের আলীর অবদান ১৩ বলে অপরাজিত ১২ রান! ইনিংসের শেষদিকে নেমে তিনি বল যেন ব্যাটে লাগাতেই পারছিলেন না। কোনোমতে একটা বাউন্ডারি হাঁকান। অথচ অন্যপ্রান্তে থাকা নুরুল হাসান সোহান ঠিকই ৬ বলে ১২* রানের ক্যামিও খেলেন।
ম্যাচ শেষে জাকের আলীর ব্যাটিং বিশ্লেষণে মিসবাহ উল হক বলেন, ‘জাকের বল মারতে পারছে না, ঠিক আছে। কিন্তু আপনি তিন ওভারে শুধু বল মিসই করে যাবেন- এটা তো অপরাধ। স্লোয়ার বল কিপারের কাছে যাচ্ছে, একটু সামনে বল দিলে সেটাও আপনি মিস করছেন। ফিনিশার হিসেবে আপনি বল মারতে চাইবেন ঠিক আছে, কিন্তু ব্যাটার হিসেবে বল ব্যাটে লাগা জরুরি।’
ক্রিকেটের যে কোনো ফরম্যাটে দৌড়ে রান নেওয়ায় ভীষণ অনীহা বাংলাদেশি ব্যাটারদের। টি-টোয়েন্টিতে স্লো উইকেটে রানের চাকা সচল রাখতে পেশাদার দলগুলোর ব্যাটাররা সিঙ্গেল-ডাবলস নিয়ে থাকে। তবে জাকেরের মাঝে এমন কিছু পাননি পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার মিসবাহ, ‘এক রান তো আপনি যেকোনো জায়গায় খেললে পাবেন। একটু ফাঁকা জায়গায় খেললে দুই রানও নেয়া যায়। পুরোপুরি পরাস্ত হলে তো বল আর রানও সমান হবে না।’
জামাইয়ের পারফর্মেন্স ভালো নয়, রেগে আগুন শ্বশুর আফ্রিদি
ট্র্যাকের রাজা বোল্ট এখন সিঁড়ি ভাঙতেই হাঁপিয়ে ওঠেন!
জাপানে ভুয়া ফুটবল দল পাঠিয়ে বড় কেলেঙ্কারিতে পাকিস্তান!