সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বড়াল নদীতে চার দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার অয়োজন করেছে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিকরা। বুধবার( ১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আয়োজনের প্রথম দিন বাহারি নামের অন্তত ২০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।
আয়োজকরা জানায়, এবারের প্রতিযোগিতার প্রথম দিন শাহজাদপুর, উল্লাপাড়া, পাবনা ও নাটোরের অন্তত ২০টি পানসি নৌকা অংশ নেয়। নিজ নিজ নৌকাকে সেরা দাবি করে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দূর-দুরান্ত থেকে ছুটে আসা নৌকার মাঝি-মাল্লা ও বাইছালেরা। তারা হাজার বছরের চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচের মাধ্যমে দর্শকদের নির্মল আনন্দ উপহার দিতে পেরে খুবই আনন্দিত তারা।
ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে আসা দর্শকরা জানান, হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতে ও জনসাধারণকে নির্মল আনন্দের সুযোগ তৈরি করে দিতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। এ জন্য সরকারি পৃষ্ঠপোষকতারও অত্যন্ত জরুরি।
আয়োজক কমিটির সভাপতি মো: আজিজুর রহমান জানান, আগামী ২০ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় প্রথম স্থানের বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকবে তিনটি মোটরসাইসেকল, দ্বিতীয় স্থানে অধিকারীদের জন্য তিনজনের জন্য ফ্রিজ এবং সকল অংশগ্রহণকারীদের দেওয়া হবে এলইডি টেলিভিশন।