নওগাঁর রানীনগরে পুকুর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মণ্ডলপাড়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া দুই ভাই হলেন মফিজ প্রামাণিক (৬৫) ও হবিজ প্রামাণিক (৪৫)। তারা গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মণ্ডলপাড়া গ্রামের মৃত হায়ের প্রামাণিকের ছেলে।
নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান, মফিজ প্রামাণিক ও হবিজ প্রামাণিক মানসিক প্রতিবন্ধী। তারা দুজন সকালে বাড়ি থেকে বের হন। এরপর বেলা সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি পুকুরে মফিজের লাশ পুকুরে ভাসতে দেখেন এক প্রতিবেশী। লাশ দেখে বাড়িতে খবর দিলে আমরা গ্রামের লোকজনের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়। মফিজে ও হবিজ দুজনই একসঙ্গে ছিলেন। মজিদের সঙ্গে হাবিজ ও পানিতে পড়ে যেতে পারে বলে পুকুরে খোঁজাখুঁজি করে তার মরদেহও পাওয়া যায়।
রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাফিজ মো. রায়হান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এটাকে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।