বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৮:২৪ পিএম

নওগাঁর পোরশা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাতকইল গ্রামের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন কাতকইল (বিলপাড়া) গ্রামের মাহাবুর হোসেন ও একই গ্রামের আব্দুল আজিজ।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, সকালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে বিলের পানি সেচে মাছ ধরেন তারা। পরে মাছ বাড়িতে রেখে দুপুর ১টার দিকে আবারও বিলে মাছ ধরতে যান। এ সময় আগে থেকে চালু করে রাখা বৈদ্যুতিক মোটরের তারে লিকেজ হয়ে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। পানিতে নামার সঙ্গে সঙ্গে মাহাবুর হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। তাকে উদ্ধার করতে গেলে আব্দুল আজিজও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুইজনই মারা যান।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত