ভালো গল্প ও চরিত্র পেলে আবারও নিয়মিত অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানালেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহী তিনি। তবে সেখানে ‘সিন্ডিকেট’ থাকার অভিযোগও তুললেন এ তারকা।
পূর্ণিমা বলেন, ‘ওটিটিতে কাজের ইচ্ছা আছে। কিন্তু সেখানে বড় মাপের একটা সিন্ডিকেট আছে। বাইরে কাউকে নিতে চায় না। যারা তাদের সাথে সম্পর্কিত, শুধু তাদের নিয়েই বেশি কাজ হয়। আমি যদি প্রাপ্য সম্মান আর ভালো গল্প পাই, অবশ্যই কাজ করতে চাই।’
ওটিটি প্ল্যাটফরমের কয়েকটি কাজ যেমন- ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’ তার বেশ পছন্দ হয়েছে বলেও জানিয়েছেন পূর্ণিমা।