নির্বাচনে কোনো বেআইনি তৎপরতা সহ্য করা হবে না: ডিসি

পটুয়াখালীর নতুন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচনে কোনো বেআইনি তৎপরতা সহ্য করা হবে না।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে দুমকি উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ডিসি বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে বেআইনি তৎপরতা সহ্য করা হবে না। তিনি যতবড় সাংবাদিক কিম্বা রাজনৈতিক প্রভাবশালী হোক না কেন, আমি কোনো পরায়া করি না। 

দুমকি উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও আবুজর মো: এজাজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা জামায়াত আমির মাওলানা জালাল উদ্দিন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন জুয়েল, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, দুমকি থানার ওসি মো. জাকির হোসেন, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. সহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো. সহিদুল ইসলাম প্রমুখ।