নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় অজ্ঞাত মরদেহ সঙ্গে প্রায় ৫০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ১০টার দিকে উপজেলার ভেলারপাড়া গ্রাম থেকে টাকাসহ ওই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সকালে ঘাস কাটতে গিয়ে একজন কৃষক বাঁশবাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান। দেখা মাত্রই তিনি চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে আসে। পরে কিশোরীগঞ্জ থানা খবর পাঠালের পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরনে ছিল হাফশার্ট ও লুঙ্গি। তবে লুঙ্গির মোচড় থেকে নগদ ৪৯ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।