বরিশালের উজিরপুরের নিখোঁজের দুইদিন পর মহসিন মল্লিক বাবু নামের এক যুবকের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দক্ষিণ কুড়ালিয়া এলাকার একটি মাছের ঘেরে থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে তার মরেদেহ উদ্ধার করা হয়।
নিহত মহসিন মল্লিক বাবু (১৬) উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সিতালুক গ্রামের মো. নয়ন মল্লিকের ছেলে, পেশায় ইলেটিক মিস্ত্রি।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, সোমবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মল্লিক বাবু। এরপর স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তার মামা শাহিন মল্লিক বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দক্ষিণ কুড়ালিয়া এলাকায় নাসির মল্লিকের বাড়ির দক্ষিণ পাশে সড়কসংলগ্ন একটি মাছের ঘেরের পানিতে বাবুর মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীরা বিষয়টি থানায় জানালে খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।