চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় বিএনপি জামাতের পাল্টাপাল্টি কর্মসুচী চলাকালে যুবদল কর্মীসহ ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করলে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়।
আহত যুবদল কর্মী মিজানুর রহমান (৩৫)। মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) রাত ৯টায় দিকে সংঘটিত ঘটনায় এখন পর্যন্ত দুই গ্রুপের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করার খবর পাওয়া গেছে।
স্থানীয় ও থানাসুত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে (১১টার) দিকে বাঁশখালীতে হঠাৎ চাঁদাবাজদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী ও সাধারণ ছাত্রজনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
এ সময় চাঁদাবাজির প্রতিবাদ করায় বাঁশখালীতে জামায়াতের যুব বিভাগের চাম্বল ইউনিয়ন সভাপতি কফিল উদ্দিনের উপর অতর্কিত হামলার প্রতিবাদ জানিয়েছে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায় বিক্ষোভকারীরা।
এরই জের ধরে মঙ্গলবার রাত ৯টায় বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃত্বে প্রতিবাদ ও অবস্থান কর্মসুচী চলাকালে জামায়াত শিবিরের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। এতে উত্তেজনা বিরাজ করলে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সে সময় যুবদলের কর্মী ও ব্যবসায়ী মিজানুর রহমানের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
যুবদলের নেতারা ও আহত মিজানুর রহমানের অভিযোগ, থানা পুলিশের উপস্থিতিতে জামায়াত শিবিরের কর্মীরা হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা করে।
এ ঘটনায় দুই দলের আরও কয়েক জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে সূত্রে জানা যায়।
ঘটনার ব্যাপারে (মঙ্গলবার রাত ১১টায়) বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার বলেন, দুই পক্ষের উপস্থিতিতে উত্তেজনা বিরাজ করলে থানা পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।