গত বছর আইনজীবীর পোশাকে মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ব্যারিস্টার সুমনের পেছনে দাঁড়ানো পিয়ার মুচকি হাসি আলোড়ন ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়। তবে পিয়া মনে করেন, সেই হাসির কারণে বেশ ভুগতে হয়েছে তাকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে একথা বলেন পিয়া। জানান, সেই হাসির জন্য তাকে বিশাল মাসুল গুনতে হয়েছে; বিশেষ করে গত বছরের ৫ আগস্টের পর।
গতবছর সেই ভিডিওতে দেখা যায়, কালো কোট পরে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে মুচকি হাসছেন পিয়া। মুহূর্তেই সেটি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। সেই এক ঝলক হাসিই রাতারাতি তাকে ট্রেন্ডিংয়ের শীর্ষে তুলে দেয়। ক্লিপটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস, মিম আর ভিডিও। এই আইনজীবী-মডেল বলেন, ‘তখন কোন ভুলে হাসছিলাম আমি জানি না, এবং সেটা ভাইরাল হওয়ার কারণে আমি নিজে যে পরিমাণ ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি বিশেষ করে ৫ আগস্টের পর, সেটা বলার বাইরে।’