শোবিজর পরিচিত মুখ পিয়া জান্নাতুল বুধবার (৩ আগস্ট) নিজের ফেসবুকে দুইটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখান দেখা যাচ্ছে, এক ব্যক্তি তাকে একের পর এক মেসেজ করেছেন। মেসেজে সেই ব্যক্তি জানিয়েছেন যে, তিনি অভিনেত্রীর অনেক বড় ভক্ত। তার লেখা মেসেজগুলো ছিল, ‘আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।’
আরও লেখা ছিল, ‘আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম। প্রতিটি মুহূর্ত আপনার দিকে তাকিয়ে আছি, আশা করি বিশ্বাস করবেন। দয়া করে আপনার ফোন নাম্বার WhatsApp নাম্বার দিন প্লিজ।’
তবে সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি পিয়া। এসব মেসেজের বিপরীতে অভিনেত্রী কোনো জবাবও দেননি। শুধু শেষের মেসেজটার পর তিনি সেই ব্যক্তিকে একটি নম্বর প্রদান করেন। সেটি ছিল গুলশান থানার নম্বর। অভিনেত্রীর এমন বুদ্ধিদীপ্ততা বেশ উপভোগ করেছেন তার ভক্ত-অনুসারীরা। পোস্টটিতে তার ভক্তদের করা মন্তব্য থেকে সেটা বেশ ভালোভাবেই বোঝা গেছে। অনেকে তার চতুরতার ব্যাপক প্রশংসাও করছেন।
চবিতে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৮
আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬৩, আহত দেড় হাজারের বেশি