ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচের উদ্যোগে 'Sales Fair' অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল থেকে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের সামনে এ মেলা শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এতে ১৬টি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করে যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা।
জানা যায়, অনুষ্ঠিত 'সেলস ফেয়ার' এর প্রধান পৃষ্ঠপোষক আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড। সকাল থেকেই ব্যবসায় শিক্ষা অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ ও অনুষদের শিক্ষার্থীদের উপচে পড়া দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুর) নবনির্বাচিত (ভিপি) সহ-সভাপতি আবু সাদিক কায়েমসহ ডাকসুর অন্যান্য সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রেদুয়ান মিয়া বলেন, মূলত এই আয়োজনটা প্রতিবছরই করার উদ্যোগ নেওয়া হয়ে থাকে তবে সর্বশেষ ২০২২ সালে এই মেলা অনুষ্ঠিত হয়েছিল। এর মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা ব্যবহারিক অভিজ্ঞতা লাভ করেন।
২৭তম ব্যাচের শিক্ষার্থী জুলফিকার মাহমুদ মুন্না বলেন, আমাদের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারে 'সেলস ম্যানেজমেন্ট' নামে একটা কোর্স আছে, তারই অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহারিকভাবে আমাদের এই 'সেলস ফেয়ার' এর আয়োজন। মেলায় সর্বমোট ১৬টি স্টল রয়েছে এবং স্টল গুলোতে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ব্যবহারিকভাবে 'সেলস এক্সপেরিয়েন্স' অর্জন করার সুযোগ পেয়েছে।