সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় মো. আবুল কালাম আজাদ (৫৫) নামে ইউনিয়ন বিএনপির এক নেতা নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ চকমনোহারপুর গ্রামের আসাদ উদ্দিনের ছেলে এবং রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
নিহত বিএনপি নেতা আবুল কালম আজাদ নলকা ইউনিয়নের চকমনোহারপুর গ্রামের আসাদ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এদিন বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহণের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে প্রথমে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক বিএনপিনেতা আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, দুর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মানববন্ধন
ঋণের জন্য মাফ চেয়ে ট্রেনের নিচে ঝাঁপ যুবকের