আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাসদ (একাংশ) সভাপতি হাসানুল হক ইনুর ‘কথোপকথনের’ অডিও শোনানো হয়েছে।
আজ বুধবার জুলাই আন্দোলনের সময় সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের ঘটনায়’ শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।
তিনি একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। তিনি তার জবানবিন্দতে উল্লেখ করেন যে গত বছরের ২৩ ডিসেম্বর শেখ হাসিনার ফোনালাপের ৬৯টি অডিও ক্লিপ এবং ৩টি মুঠোফোন নম্বরের সিডিআর এনটিএমসি থেকে জব্দ করা হয়েছে।
তিনি তার জবানবন্দি শেষে ট্রাইব্যুনালকে পাঁচটি অডিও দেন , যার মধ্যে দুটি শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথন বলে জানান তিনি।
এর মধ্যে চারটি অডিও সেখানে বাজিয়ে শোনানো হয়। ট্রাইব্যুনানেলর কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।