এশিয়া কাপের ফাইনালে উঠতে বাংলাদেশের চাই ১৩৬ রান

সুপার ফোরে আজ বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচে জয়ী দল খেলবে এশিয়া কাপের ফাইনালে। এমন ম্যাচে টস জিতে আগে বোলিং করছে বাংলাদেশ। বাংলাদেশিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান তুলেছে ৮ উইকেটে ১৩৫ রান।

পাওয়ার প্লের ছয় ওভারে পাকিস্তান হারায় ২ উইকেট। এক পর্যায়ে দলীয় ৪৯ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। প্রথম ১০ ওভারে পাকিস্তান তোলে ৪৬ রান। পরের ১০ ওভারে ৯০ রান তোলে পাকিস্তান।

৭১ রানে ৬ উইকেট খোয়ানো পাকিস্তানকে টেনে তুলছেন মোহাম্মদ হারিস ও নেওয়াজ। মোস্তাফিজের করা ১৬তম ওভারে ১১ রান তোলা দুই ব্যাটস্যান ১৭তম ওভারের পঞ্চম বলে ১০০ এনে দেয় পাকিস্তানকে। ১০০তম রানটি নেওয়ার পর ১০১তম রানটি নিতে গিয়ে প্রায় রানআউট হন নন স্ট্রাইকিং ব্যাটসম্যান হারিস। তবে পারভেজ হোসেন ভুল প্রান্তে বল ছোড়ায় বেঁচে গেছেন।

তবে সপ্তম উইকেটে ৩৮ রানের জুটি ভাঙে। হারিস করেন ৩১ রান। মোহাম্মদ নাওয়াজ করেন ২৫ রান। ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। দুটি করে উইকেট নেন রিশাদ হোসেন ও মেহেদি হাসান।