ম্যানইউর হার

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের রাউন্ডে চেলসিকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে কদিন যেতে না যেতেই ফের ছন্দপতন।  শনিবার আবারও হারতে হলো রুবেন আমোরিমের দলটিকে। এবার ব্রেন্টফোর্ড ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচে ব্রেন্টফোর্ডের হয়ে জোড়া গোল করেন ইগর থিয়াগো।  সুযোগ এসেছিল ম্যানইউর সামনেও।  তবে  পেনাল্টি মিস করে সেই সুযোগ হাতছাড়া করেন খোদ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।