জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নারীদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারদী ইউনিয়নের আলমদী গ্রামে অনুষ্ঠিত বৈঠকে প্রধান আলোচক ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।
বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সকল দিক থেকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে। নারীদের অধিকার নিশ্চিত হবে। নারীদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়নের অগ্রগতি সম্ভব নয়।
তিনি বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে ২৩ নাম্বার দফায় নারীর অধিকার প্রতিষ্ঠার ওপর জোর দেওযা হয়েছে।
আলোচনা শেষে উপস্থিত নারীদের মধ্যে লিফলেট বিতরন করেন আল মুজাহিদ।
স্থানীয় বিএনপি সমর্থক ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে বৈঠকে এলাকার কয়েকশ নারী অংশ নেন।