ডা. শেখ মোহাম্মদ হাসান মামুন
কনসালট্যান্ট, হৃদরোগ বিভাগ
এভারকেয়ার হাসপাতাল, চট্টগ্রাম
বয়স্করা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন। তাই তারা নিয়মিত ওষুধ সেবন করেন। তারা সহসা হার্ট অ্যাটাকে আক্রান্ত না হলেও তাদের নানা সমস্যা থাকে। কিন্তু তারা যেহেতু নিয়মিত ওষুধ খায় তাই তারা অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাক থেকে হয়তো রেহাই পান। একই সঙ্গে তাদের এক বা একাধিক রক্তনালি ব্লক হলে হার্ট স্বয়ংক্রিয়ভাবে রক্ত প্রবাহের বিকল্প রাস্তা তৈরি করে নেয়। কিন্তু তরুণদের ক্ষেত্রে তা সম্ভব হয় না। কারণ তরুণরা সরাসরি হার্ট অ্যাটাক হয়ে চিকিৎসা নিতে আসে। আবার তরুণদের বিরাট একটি অংশ রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে তা কমানোর জন্য ওষুধ সেবনে অনীহা প্রকাশ করেন। এই অনীহা প্রকাশ করা যাবে না।
একই সঙ্গে বর্তমানে তরুণদের একটি অংশ প্রতিযোগিতামূলক বাজারে অনেক মানসিক প্রেশারে থাকে। এই মানসিক প্রেশারও কিন্তু হার্ট অ্যাটাকের কারণ। তাই মানসিক চাপ থেকে মুক্ত থাকতে হবে।