ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী
ব্যবস্থাপনা পরিচালক
সিএসসিআর কার্ডিয়াক প্রাইভেট লিমিটেড
শুধু সিএসসিআর হাসপাতালে আমরা গত মাসে ১০০ জনের হার্টে রিং পরিয়েছি। যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরানো হয়েছে ৯৮ জনের। অর্থাৎ আমি এই বিষয়টি বোঝাতে চেষ্টা করছি যে এখন আর রোগীরা বিদেশ বা ঢাকামুখী নয়। চট্টগ্রামের হাসপাতালগুলোতে হার্টের উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। আমরা সিএসসিআরে সবচেয়ে লেটেস্ট মডেলের যন্ত্র এনেছি। এর মাধ্যমে রোগীর হার্টের রক্তনালিতে কত শতাংশ ব্লক রয়েছে তা সহজে শনাক্ত করা যায় এবং সেই অনুযায়ী চিকিৎসা করানো হয়। আমরা ২৪ ঘণ্টা প্রাইমারি পিসিআই সার্ভিস দিয়ে থাকি। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে যে তিনজন সিনিয়র ডাক্তার রয়েছেন তারাও আমাদের টিমে রয়েছেন। ঢাকা থেকে বিশেষজ্ঞ ডাক্তারসহ আমাদের ৩০ জনের একটি টিম কার্ডিওলজিতে কাজ করছি। বর্তমানে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের রোগী ছাড়াও ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল থেকেও রোগী আসছে।
অন্যদিকে হার্টের চিকিৎসায় রিং একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের রিং আমেরিকার অনুমোদিত। অত্যাধুনিক ক্যাথল্যাব সমৃদ্ধ এই ল্যাবে আমরা এনজিওগ্রাম প্যাকেজ ও রিং লাগানোসহ হার্টের অন্যান্য সব ট্রিটমেন্ট দিয়ে থাকি। অর্থাৎ একসময় রোগীদের মধ্যে বিদেশ কিংবা ঢাকামুখী হওয়ার যে প্রবণতা ছিল আমরা তা কমিয়ে আনতে পেরেছি।
প্রাইমারি পিসিআই অর্থাৎ হার্ট অ্যাটাক হওয়ার সঙ্গে সঙ্গেই এনজিওগ্রাম করে প্রয়োজনে রিং লাগিয়ে দেওয়ার জন্য আমাদের অভিজ্ঞ কার্ডিয়াক টিম সার্বক্ষণিক অর্থাৎ দিন-রাত ২৪ ঘণ্টা প্রস্তুত থাকে।