সদ্য প্রয়াত ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গকে পরবর্তী প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতে নানা আয়োজন চলছে ভারতের আসামসহ বিভিন্ন অঙ্গ রাজ্যে। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ১৪টি ভাষায় পড়ানো হবে জুবিন গার্গের জীবনী। এর মাধ্যমে ভারতের শিক্ষার্থীরা এই তারকার জীবন, সংগীতভুবনে অবদান এবং মানবিক দর্শনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
এদিকে ২৬ সেপ্টেম্বর গুয়াহাটি বিশ্ববিদ্যালয় দারুণ এক ঘোষণা দিয়েছে। তাদের সেন্টার ফর পারফর্মিং আর্টস অ্যান্ড কালচারের নাম পরিবর্তন করে রাখা হবে ‘জুবিন গার্গ সেন্টার’। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে স্থাপন করা হবে তার একটি ভাস্কর্য। এটি নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।