চলছে শারদীয় দুর্গোৎসব। চারপাশে সাজ সাজ রব। এক সময় দুর্গাপূজা নিয়ে নানা পরিকল্পনা করতেন ‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাস। কিন্ত সময়ের সঙ্গে সঙ্গে সব ওলট-পালট হয়ে যায় তার। এমনকি বিয়ের পরও বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে বেড়িয়েছেন এই তারকা। তবে এবারের পূজায় কোথাও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অপু বিশ্বাস।
মা-বাবাকে হারিয়েছেন অনেক দিন। পূজা এলে প্রতি মুহূর্তে তাদের মিস করেন, এমনকি তাদের কথা মনে করে কষ্টও পান এই অভিনেত্রী। যে কারণে এবার কোথাও না গিয়ে বাসাতেই সময় কাটাবেন।
অপু বিশ্বাস বলেন, ‘পূজার দিনগুলোতে মা-বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। তাদের অভাব কোনো দিন পূরণ হবে না। প্রতিদিনই মা-বাবাকে মিস করি, তবে পূজার সময়টা আরো বেশি কষ্ট লাগে। এবার কোথাও যাব না, বাসায় সময় কাটাব। এখন কোথাও যেতে মন চায় না।’