পাকিস্তান দলে ফিরলেন বাবর আজম-রিজওয়ান, নতুন মুখ তিন

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তানের জাতীয় নির্বাচক কমিটি। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ ক্রিকেটে উপক্ষিত বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে আনা হয়েছে এই দলে। কিছু খেলোয়াড়কে ছাটাই করা হয়েছে। তিন অনভিষিক্ত ক্রিকেটার—আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম ও রোহাইল নাজিরকে জায়গা দেয়া হয়েছে। 

দক্ষিণ আফ্রিকার সঙ্গে লাহোরে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় টেস্ট হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, ২০ থেকে ২৪ অক্টোবর।

এই দুই টেস্টের পর তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে দুই দল। সাদা বলের সিরিজের দল পরে ঘোষণা করা হবে।

পাকিস্তান স্কোয়াড

শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলি, রোহাইল নাজির (উইকেটকিপার), সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর সূচি

  • ১২-১৬ অক্টোবর – প্রথম টেস্ট, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

  • ২০-২৪ অক্টোবর – দ্বিতীয় টেস্ট, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি

  • ২৮ অক্টোবর – প্রথম টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম

  • ৩১ অক্টোবর – দ্বিতীয় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

  • ১ নভেম্বর – তৃতীয় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

  • ৪ নভেম্বর – প্রথম ওয়ানডে, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ

  • ৬ নভেম্বর – দ্বিতীয় ওয়ানডে, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ

  • ৮ নভেম্বর – তৃতীয় ওয়ানডে, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ