ছবিতে দেখুন সকালে শ্যামবাজারের চিত্র

ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা সবচেয়ে পুরান বাজার শ্যামবাজার। ব্রিটিশ আমল থেকে ঢাকাবাসীর বিভিন্ন পণ্যের যোগান দিয়ে আসছে বাজারটি। তবে বর্তমানে এর জৌলুশ আগের মতো আর নেই। এক সময় পাইকারদের ভিড় ও ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাকে মুখরিত থাকা বাজারে এখন অনেকটাই নীরবতা। ছবিতে দেখুন 

ছবি: ফোকাস বাংলা

আদা বাছতে ব্যস্ত একজন বয়স্ক শ্রমিক। 

ছবি: ফোকাস বাংলা

 বাজারের এক পাইকারী ব্যবসায়ী বিক্রির জন্য আলু স্তুপ করে রাখেছেন। 

ছবি: ফোকাস বাংলা

বুড়িগঙ্গা নদীতে নৌকায় পণ্য তুলতে ব্যস্ততায় শ্রমিক।                                                                                                            

ছবি: ফোকাস বাংলা

শ্যামবাজার থেকে পাইকারে শাক কিনে নিয়ে যাচ্ছেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। 

ছবি: ফোকাস বাংলা

পাইকারে শাক কিনে শ্রমিকের মাথায় তুলে দিচ্ছেন একজন খুচরা বিক্রেতা। 

ছবি: ফোকাস বাংলা

আড়ৎতে মিষ্টি কুমড়া ওজন মাপছেন এক ব্যবসায়ী। 

ছবি: ফোকাস বাংলা

শুকনো মরিচের বস্তা বুড়িগঙ্গার পাড়ে জমা করে রাখা হয়েছে নৌকায় তোলার জন্য। শ্যামবাজার থেকে নদী পথে দেশে বিভিন্ন প্রান্তে পণ্য আনা-নেওয়া করে ব্যবসায়ীরা।