ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের বিশ্বে প্রবেশ করেছে। দীর্ঘদিন ধরে সৌদি রিয়ালের সম্ভাবনা নিয়ে গুঞ্জন থাকলেও, এখন তারা কথার পরিসর ছেড়ে কার্যক্রমে নেমেছে। সৌদি আরব ক্রিকেট ফেডারেশন প্রতিবেশী আরব আমিরাতের আইএলটি২০কে আনুষ্ঠানিক টি-টোয়েন্টি লিগ (পুরুষ ও নারী) হিসেবে অনুমোদন করেছে, যাতে সৌদি আরবের মাটিতে ম্যাচ আয়োজন করা যায়।
এই অংশীদারিত্বর আওতায় আগামী ২ ডিসেম্বর থেকে শুরু আইএলটি২০ মৌসুম থেকেই শুরু হতে যাচ্ছে। আর চতুর্থবারের মতো আয়োজিত হতে যাওয়া এই লিগের নিলামের কার্যক্রম হবে ১ অক্টোবর সৌদিতে। অংশিদারিত্ব শর্তে বলা হয়েছে নিলামে প্রতিটি ফ্ল্যাঞ্চাইজি অন্তত একজন সৌদি খেলোয়াড়কে দলে রাখবে।
সৌদি ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল-সৌদ বলেছেন, 'আমরা আইএলটি২০-এর সঙ্গে অংশীদার হতে পেরে গর্বিত। এই সহযোগিতা দেশের ক্রিকেট উন্নয়নের প্রতিশ্রুতি প্রদর্শন করে এবং আমাদের খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে সুযোগ দেয়। এটি সৌদি ফ্যানদের সঙ্গে সংযোগ স্থাপনের পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার ও পর্যটন খাতেও নতুন সুযোগ তৈরি করবে।'
আইএলটি২০-এর চেয়ারম্যান চেয়ারম্যান খালিদ আল জারুনি বলেন, “সৌদি আরব উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ। তাদের ক্রিকেট উন্নয়নের প্রতি অঙ্গীকার অনুপ্রেরণামূলক। আমাদের যৌথ দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমরা খেলোয়াড়দের সুযোগ তৈরি করব এবং বিশ্বমানের ক্রিকেট ফ্যানদের কাছে নিয়ে আসব।”
এই অংশিদারিত্বের আওতায় আগামী বছর সৌদি স্থানীয় প্রতিভাদের জন্য একটি ডেভেলপমেন্ট টুর্নামেন্টও আয়োজন করা হবে।