ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

দুর্গাপূজায় টানা চার দিনের ছুটি কাটাকে ঘরমুখো ও পর্যটকদের ভিড়ের কারণে ঢাকা-চট্টগ্রাম ও  ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের খবর পাওয়া গেছে। 

বুধবার (০১ অক্টোবর) সকালের দিকে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশেও গাড়ির ধীরগতি ও থেমে থেমে চলাচল করছে।

যাত্রীরা জানায়, এবার পূজা ও সাপ্তাহিক মিলে লম্বা ছুটি পাওয়া গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়না হয়েছেন। অন্যান্য সময় সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে ৩০ মিনিট লাগলে আজ প্রায় চার ঘণ্টা লেগে যাচ্ছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি রেজাউল হক জানান, দীর্ঘ ছুটির প্রথমদিন হওয়ায় সড়কে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ির চাপ বেড়েছে। তাছাড়া বৈরী আবহাওয়া কারণে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

তিনি জানান, বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে গাড়ির চাপ বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।