গায়ক ও সাবেক ক্রিকেটার আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হতে যাচ্ছেন।
আজ পরিচালনা পর্ষদ নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে চট্টগ্রাম বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা তিন প্রার্থীর মধ্যে একজন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন সরে দাড়ানোয় আসিফ আকবরের বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার সুযোগ হয়ে গেছে। আগামী ৬ অক্টোবর নির্ধারিত রয়েছে বিসিবি নির্বাচন।
আসিফ আকবর কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে প্রার্থীতা জানিয়েছিলেন।
চট্টগ্রাম বিভাগ থেকে আরেকজন প্রার্থী আহসান ইকবাল চৌধুরীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আগামী সোমবারের বিসিবি নির্বাচনে।