‘জাগো বাহে’ স্লোগানে তিস্তা অভিমুখে পদযাত্রা

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে অবিলম্বে তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরুর দাবিতে তিস্তার অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এতে রংপুর বিভাগের তিস্তা তীরবর্তী পাঁচ জেলাবাসী অংশ নেয়। 

রবিবার (০৫ অক্টোবর) তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে এ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। 

এতে  উপস্থিতি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

তিস্তাপাড়ের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধায় একসঙ্গে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।