চাচাকে জিম্মি, চলন্ত বাস থেকে ফেলে দুই ভাতিজাকে হত্যা

তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা সড়কে দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি।

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

রংপুরের তারাগঞ্জে তিন লাখ টাকার জন্য চাচাকে জিম্মি করায় বাঁচাতে গেলে দুই ভাতিজাকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮ টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে  জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদরের বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)।

নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া বলেন, তার ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তার চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হয়ে অন্যদের বাস থেকে নামিয়ে দিয়ে তার চাচাকে জিম্মি করে। পরে মুকুল ও শাকিব বাঁচাতে গেলে তাদের লাথি মেরে ও ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছে হতাহত ভাইদের উদ্ধার করে।

তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা সড়কে দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত