বরগুনার আমতলীর পশ্চিম সোনাখালী গ্রামে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ৮ জনকে পিটিয়ে, কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
জানাগেছে, উপজেলার পশ্চিমসোনাখালী গ্রামে আব্দুস সালামপ্যাদা গংদের সাথে একই বংশের ইউছুফ প্যাদা গংদের সাথে সোনাখালী মৌজার জে এল নং ২৩এর খতিয়ান নং৩৬৫ এর ৩ একর ৮৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
রবিবার সকাল সাড়ে ১০টার সময় ইউছুফ প্যাদা গংরাভাড়া করা সন্ত্রাসীদের নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে জমি দখল করতে যায়। এসময় আব্দুস সালাম প্যাদা গংরা জমি দখলে বাধা দিলে ইউছুফ প্যাদা গংরা মো জাহিদুল (২৫), আল আমিন (২৬), কাওসার প্যাদা (৩০), হালিমা খাতুন (৫২), জুলেখা (৫০), আব্দুস সালাম প্যাদা (৬৫), ঝরনা বেগম (৩৭) ও শাহিনুরকে (২৭) জমিতে বসেই দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে, কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে জাহিদুল, আল আমিন, কাওসার প্যাদা, হালিমা খাতুন ও জুলেখা গুরুতর আহত হন। তাদের মধ্যে জাহিদুল ও কাওসারকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরপক্ষের দুধাল প্যাদা জানান, তাদের জমিতে তারা প্রবেশ করলে তার ভাইসহ ৭ জনকে মারধোর করে আহত করেছে আব্দুস সালাম প্যাদারা। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডা. নিখিল চন্দ্র শীল বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম গুরুতর আঘাত পাওয়া গেছে। আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান মুঠোফোনে বলেন, এবিষয় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।