আমতলীতে সিস্টেম ম্যাপ নিয়ে অংশীজনদের সঙ্গে সভা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম
বরগুনার আমতলী উপজেলায় ফুড ফর দ্যা হাংরি (এফএইচ) এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে সিস্টেম ম্যাপ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়। 
 
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, স্কুল-কলেজের শিক্ষক, সমাজকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
 
ফুড ফর দ্যা হাংরি (এফ এইচ) এসোসিয়েশনের এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, আমতলী মোহাম্মদ শফিকুল ইসলাম, ভ্যালু এক্সচেঞ্জ রিলেশনশিপ কো-অর্ডিনেটর মো. আল-আমিন, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর স্মৃতি রোজারিও, আসাদুল ইসলাম, মিন্টু পান্ডে ও মোরশেদ আলম।
 
আলোচনা সভায় এফএইচ এসোসিয়েশন কর্তৃক আমতলী উপজেলার বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক,স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে মাঠপর্যায়ের তথ্য ও জনগণের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করা সিস্টেম ম্যাপ উপস্থাপন করা হয়। এতে সমস্যাগুলোর পারস্পরিক সম্পর্ক ও প্রভাব বিশ্লেষণ করে ৩৫টি লুপ চিহ্নিত করা হয়েছে। উপস্থাপিত সিস্টেম ম্যাপ নিয়ে অংশীজনদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। 
 
উপজেলা নির্বাহী অফিসার চিহ্নিত সমস্যাগুলো সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, এগুলো আমতলী উপজেলার মানুষের বাস্তব জীবনের সমস্যা। এসব সমস্যা মনগড়াভাবে তৈরি করা হয়নি; বরং মাঠপর্যায়ে মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ ও তাদের অভিজ্ঞতার ভিত্তিতেই চিহ্নিত করা হয়েছে।তিনি এ উদ্যোগের প্রশংসা করেন এবং চিহ্নিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত