সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনও বাধা নেই: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংসদ নির্বাচনের প্রথম দিন জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হতে পারে। সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনও বাধা নেই। সনদে কী থাকবে তা জনগণের কাছে উন্মুক্ত থাকবে।

আজ রবিবার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় ফাইনাল স্টেজে আমরা আছি। মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, একমত হয়েছি। জুলাই সনদ-২০২৫ বাস্তবায়নে অধ্যাদেশও জারি করা যেতে পারে।

তিনি আরও বলেন, ১০৬ অনুচ্ছেদে আওতায় বিচার বিভাগের পরামর্শ নেওয়ার দাবি থেকে সরে এসেছে বিএনপি। আমরা এখন জুলাই জাতীয় সনদ ২০২৫ নামে অধ্যাদেশ জারি এবং তারপরে গণভোটের পক্ষে।