জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের জনগণ মানবে না। দেশের মানুষ মানবিক ও মডেল নতুন বাংলাদেশ গঠনে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব দিতে প্রস্তুত। সে লক্ষ্যে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীকে নির্বাচনী কার্যক্রম জোরদার করতে হবে।
বিরামপুর আদর্শ হাইস্কুল হলরুমে আজ রবিবার (৫ অক্টোবর) দিনব্যাপী নির্বাচনী দায়িত্বশীলদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, দেশের জনগণ দীর্ঘদিন থেকে ভোটাধিকার প্রয়োগ হতে বঞ্চিত। আসন্ন সংসদ নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও ফ্যাসিস্ট বিরোধীদের বিজয়ী করতে মানুষ বদ্ধপরিকর। দেশের জনগণ দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, সামাজিক ন্যায়বিচার, ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধ।
দিনাজপুর-৬ সংসদীয় আসনের পরিচালক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সভাপতিত্বে এবং সংসদীয় আসনের সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সাবেক জেলা আমির ও দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম।
নির্বাচনী কর্মশালায় জেলা কর্মপরিষদ সদস্য, জেলা ইউনিট সদস্য, উপজেলা আমির ও সেক্রেটারি, পৌরসভা, ইউনিয়ন আমির, সভাপতি, সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের দক্ষিণ জেলা নেতৃবৃন্দ, মহিলা বিভাগের দায়িত্বশীল, শ্রমিক বিভাগ, যুব বিভাগ, উলামা বিভাগ ও পেশাজীবী বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গর্জে উঠেছে তিস্তা, বিপৎসীমা ছুঁইছুঁই পানি
হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল 