থানার সামনে অজ্ঞান পার্টির খপ্পরে নারী

চট্টগ্রামের পটিয়া থানার সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এক নারী। রবিবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর নাম কৃষ্ণা চক্রবর্তী (৬০)। একই উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দেব দুলাল ভট্টাচার্যের স্ত্রী বলে জানা যায়।

ভুক্তভোগী কৃষ্ণা চক্রবর্তী বলেন, একটি ছেলে পটিয়া থানার সামনে তাকে তার বড় ছেলে বিজয়ের মা কিনা জিজ্ঞেস করলে তিনি হ্যাঁ সূচক উত্তর দেন। তিনি তখন ভুক্তভোগীকে থানার অদূরে পোস্ট মোড়ে ফ্রি জিনিস দিচ্ছে বলে সেখানে যেতে বলেন। এ ধরনের জিনিস তারা নেয় না বললে ছেলেটি বলে কেন নিবেন না সবাইতো নিচ্ছে।

এ সময় চক্রের সদস্য ছেলেটির পাশে থাকা চক্রের আরেক মহিলা সদস্য মোবাইলে ফ্রি জিনিসপত্র নেওয়ার কথোপকথনের অভিনয় করে। তখন বিষয়টি পুরোপুরিভাবে বুঝে উঠার আগেই চক্রের দুই সদস্য নারীকে পোস্ট অফিস মোড় একটি দোকানে নিয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে বলে। স্বর্ণালঙ্কার গাঁয়ে থাকলে ফিঙ্গার প্রিন্ট হয় না বলে স্বর্ণালঙ্কার খুলে নেওয়া হয়। ততক্ষণে তার নাকে কিছু দিয়ে তাকে অচেতন করে তার ব্যাগে থাকা ৪ হাজার ৪০০ টাকা ও প্রায় ১ ভরি স্বর্ণ নিয়ে যায়।