রাজধানীতে ট্রাফিক জরিমানা বা ফাইন সংক্রান্ত ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা করার ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রতারকরা ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে ওটিপি এবং লিংক পাঠিয়ে নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক সূত্র জানায়, সম্প্রতি শহরের অনেক নাগরিক এমন বার্তা পাচ্ছেন, যেখানে একটি লিংকে ক্লিক করতে বলা হচ্ছে বা ওটিপি কোড দিতে বলা হচ্ছে। এই তথ্যের মাধ্যমে প্রতারকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল ফিন্যান্স অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।
নগরবাসীকে সতর্ক করে পুলিশ নির্দেশ দিয়েছে, কোনো ওটিপি কোড কারও সঙ্গে শেয়ার করা যাবে না এবং অচেনা লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে।
পুলিশ আরও জানিয়েছে, কেউ যদি এমন সন্দেহজনক বার্তা পান, সঙ্গে সঙ্গে নিকটস্থ থানার সঙ্গে যোগাযোগ করবেন।