সদরঘাটের পাইকারি বাজারে আগুন

রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার (৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এসব তথ্য নিশ্চিত জানান।

লিমা খানম বলেন, আজ সকাল ৮টা ৫ মিনিটে আমাদের কাছে সদরঘাটের পাইকারি বাজারে আগুন লাগার খবর আসে। পরে ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।