কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে দাউদকান্দি থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী। গতকাল সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রমে সক্রিয় হয়েছেন।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, গ্রেপ্তার করা মোহাম্মদ আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, রিফাত ও বাবু হত্যা মামলার প্রধান আসামি।