সিলেট জেলার মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
মোগলাবাজার থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রোজিনা আক্তার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধারে কাজ করছে। ট্রেন উদ্ধারে কাজ চলছে।