হঠাৎ মেহেরপুরে কুয়াশা ছবিতে দেখুন

মেহেরপুরে হঠাৎ করে দেখা মিলেছে ঘন কুয়াশা। মঙ্গলবার (০৭ অক্টোবর) ভোরের দিকে কুয়াশার চাদরে ঢাকা ছিল সদর জেলা শহরসহ এর চারপাশ। ভোর থেকে মাঠ, গাছপালা ও রাস্তাঘাটে নেমে আসে ঘন কুয়াশার পরত। এই নিদারুণ চিত্র ধরা পড়ে ফোকাস বাংলার ক্যামেরায়। ছবিগুলো দেখুন

ছবি: ফোকাস বাংলা

ঘুমন্ত শহরে কুয়াশায় চাদরে ঢাকা আজকের সকাল। বাড়ির ছাদ থেকে নেওয়া প্রকৃতির চিত্র। 

ছবি: ফোকাস বাংলা কুয়াশাচ্ছন্ন মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক। কুয়াশার কারণে গাড়ি ধীর গতিতে চলছে।

ছবি: ফোকাস বাংলা

কুয়াশা পড়া মানে হচ্ছে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। স্বাভাবিক মৌসুমি পরিবর্তন মনে হলেও জলবায়ুর প্রভাবে পৃথিবী দিন দিন উষ্ম হয়ে উঠছে। 

ছবি: ফোকাস বাংলা

টানা বৃষ্টির পর মেহেরপুরে সকালে কুয়াশা দেখা যাচ্ছে। জেলার সড়ক ও গ্রামীণ জনপদের চারপাশ ছিল কুয়াশার আস্তরণ। এবার অক্টোবরের শুরুতে শীতের আমেজ শুরু হবে বলে মনে হচ্ছে। 

ছবি: ফোকাস বাংলা

শরৎকালে এবার ব্যাপক বৃষ্টি হয়েছে। সঙ্গে  হিমেল বাতাসও বইছে। এ কারণে দিনের চেয়ে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। আর এর মধ্যেই আজ হঠাৎ সকালে কুয়াশা দেখা যাচ্ছে মেহেরপুরে।