অক্টোবরে আসছেন অগাস্ট

বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দুই সংস্করণেই উইন্ডিজের অধিনায়কত্ব করবেন শেই হোপ। ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটসম্যান আকিম অগাস্ট। টি-টোয়েন্টি দলে আছেন নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র‌্যামন সিমন্ডস ও ব্যাটসম্যান আমির জাঙ্গু।

ওয়ানডে দল : শেই হোপ (অধিনায়ক), অলিক আথানেজ, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুডাকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

টি-টোয়েন্টি দল : শেই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‌্যামন সিমন্ডস।