কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড পিস্তলের তাজা গোলা, একটি দেশীয় শটগান, ৫ রাউন্ড শটগান কার্তুজ ও ৯টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (১১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফের মৌলভীপাড়া এলাকায় চিহ্নিত মাদক কারবারি আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালায় নৌবাহিনী। অভিযানকালে আব্দুল খালেককে না পাওয়া গেলেও তার বাসা থেকে অভিনব কায়দা লুকায়িত অবস্থায় ১টি বিদেশি পিস্তল,১ রাউন্ড পিস্তলের তাজা গোলা, ১টি দেশীয় শটগান, ৫ রাউন্ড শটগান কার্তুজ ও ৯টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করে আইএসপিআর।